সংসদীয় দলের এই বৈঠকে তারেক রহমানকে নেতা নির্বাচিত করার পাশাপাশি নতুন সরকার গঠন, মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য এবং সংসদে বিএনপির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা এই নির্বাচনে বিপুল জনসমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান। তারেক রহমানের নেতত্বে একটি অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী শাসন কায়েম করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর এখন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবে বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ বৈঠকে নবনির্বাচিত সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তাঁকে এই পদে নির্বাচিত করেন। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি এখন আনুষ্ঠানিক পূর্ণতা পেল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ খবরটি নিশ্চিত করেছেন।আজকের দিনটি ছিল বাংলাদেশের সংসদীয় ইতিহাসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বিএনপি থেকে বিজয়ী সকল সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। শপথ গ্রহণের পরপরই বিএনপির সংসদ সদস্যরা দলীয় কৌশল ও পরবর্তী করণীয় নির্ধারণে সংসদীয় দলের সভায় মিলিত হন। দীর্ঘ ১৫ বছর পর দেশের আইনসভায় এমন দাপুটে প্রত্যাবর্তনের পর এই সভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সব আনুষ্ঠানিকতা শেষে আজ মঙ্গলবার বিকেলেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক রাজকীয় পরিবেশে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যা”েছ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। দেশি-বিদেশি এক হাজার ২০০ অতিথির উপ¯ি’তিতে আয়োজিত এই মেগা ইভেন্টকে ঘিরে পুরো রাজধানী এখন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা। তারেক রহমানের সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়া মূলত দেশে একটি দীর্ঘ প্রতীক্ষিত রাজনৈতিক পরিবর্তনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হ”েছ। সব কিছু ঠিক থাকলে বিকেলের সেই মাহেন্দ্রক্ষণের মাধ্যমেই দেশে একটি নতুন নির্বাচিত সরকারের যাত্রা শুরু হবে।