শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন

অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়া!

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছে। দলটির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে কে কে তার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে এখন চলছে নানা গুঞ্জন। কে হচ্ছেন অর্থমন্ত্রী- তা নিয়েও নানা সমীকরণ চলছে সাধারণ মানুষের মধ্যে। কারণ কয়েকটি গুরুত্ব পূর্ণ পদের মধ্যে এটি অন্যতম। বলা হয় প্রধানমন্ত্রীর পরেই এর গুরুত্ব। এমন পরিস্থিতিতে বিএনপির হবিগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে।

সূত্র জানায়, অর্থমন্ত্রী হওয়ার দৌঁড়ে অনেকটা এগিয়ে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত রেজা কিবরিয়া। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। গণফোরামের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নির্বাচনের কিছুদিন আগে তিনি যোগ দেন বিএনপিতে। দলীয় নমিয়েশন পেয়ে তিনি হবিগঞ্জ-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হন। ভাবা হচ্ছে তাকেই অর্থমন্ত্রী করা হতে পারে।

রেজা কিবরিয়া একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ। তিনি দীর্ঘসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ কাজ করেছেন। রাজনৈতিক পরিচয় হিসাবে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর থেকে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে বিএনপিতে যোগ দেন। এছাড়া তিনি ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন এবং কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন।


এ বিভাগের আরো সংবাদ