শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

আব্দুর রহিম ভূঁইয়াকে ঘিরে মামলাটি নিয়ে নতুন তথ্য, বাদীর বক্তব্যে ভিন্নতা

নিজস্ব প্রতিবেদক(আব্দুল্লাহ আল রাহাত) / ১১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে ঘিরে দায়ের করা আলোচিত ধর্ষণ মামলাটি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মামলার বাদীর সাম্প্রতিক বক্তব্য ও পরবর্তী ঘটনাপ্রবাহে অভিযোগের প্রেক্ষাপট নিয়ে ভিন্ন চিত্র উঠে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
১৬ জানুয়ারি ওয়ারী থানায় দায়ের করা মামলাটির পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তবে পরবর্তীতে মামলার বাদী শিরাজুম মুনিয়া কেকা অভিযোগ দায়েরের পরিস্থিতি নিয়ে ভিন্ন বক্তব্য দেন এবং দুঃখপ্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাদীর বক্তব্য অনুযায়ী, সে সময় পারিবারিক জটিলতা ও মানসিক চাপের মধ্যে তিনি অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে তিনি মীমাংসার ইঙ্গিতও দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহিম ভূঁইয়ার রাজনৈতিক ও সামাজিক অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়। একই সঙ্গে সংবেদনশীল অভিযোগের ক্ষেত্রে তথ্য যাচাই ও দায়িত্বশীল ভূমিকার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
সংশ্লিষ্টদের মতে, বর্তমানে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার তথ্য রয়েছে। তবে পুরো ঘটনা রাজনৈতিক ও সামাজিক পরিসরে যে প্রভাব ফেলেছে, তা এখনো আলোচনার বাইরে যায়নি।


এ বিভাগের আরো সংবাদ