শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

‘চোর ও লুণ্ঠনকারীদের পেটের ভেতর হাত দিয়ে টাকা বের করে আনা হবে’

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, যা দেশের বার্ষিক বাজেটের চার গুণেরও বেশি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ইনশাআল্লাহ, চোর ও লুণ্ঠনকারীদের পেটের ভেতর হাত দিয়ে এই টাকা বের করে আনা হবে। জনগণের প্রতিটি পয়সার হিসাব দিতে হবে।’সোমবার (২ ফেব্রুয়ারি) বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হামিদুর রহমান আজাদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, ‘জুলাইয়ের পরিবর্তন ও বিপ্লবের কারণেই আজ আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। যারা জীবন দিয়ে আমাদের এই মুক্তি এনে দিয়েছে, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। তারা রক্ত না দিলে বাংলাদেশ যে অন্ধকারের গহ্বরে তলিয়ে গিয়েছিল, সেখান থেকে বের হওয়া সহজ ছিল না।’যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে আমীরে জামায়াত বলেন, ‘আমাদের যুবকরা মিছিল করে বেকার ভাতা চায়নি, তারা বলেছে—আমাদের হাতে কাজ দাও। আমরা অপমানজনক বেকার ভাতা নয়, বরং সম্মানের কাজ তুলে দিতে চাই। মহেশখালী ও কুতুবদিয়া সেই কাজের বিশাল পটেনশিয়াল জায়গা। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমরা এই অঞ্চলকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও উন্নত মানে নিয়ে যেতে পারবো।’দেশের মানুষের ধৈর্য ও মহানুভবতার প্রশংসা করে তিনি বলেন, ‘বিদেশের বড় বড় দেশে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ চলে গেলে হাজার হাজার দোকান লুট হয়, মা-বোনদের ইজ্জত লুণ্ঠন হয়। কিন্তু বাংলাদেশে ৫ই আগস্টের পর ৪ দিন কোনো সরকার ছিল না, তবুও আমাদের দেশের মানুষ ধৈর্য ধরে পরিস্থিতি সামলেছে। আমাদের দেশের মানুষ ভালো, কিন্তু যারা নেতৃত্ব দিয়েছে তারা পচা। নেতৃত্ব যদি দুর্নীতিবাজ ও ব্যাংক ডাকাত হয়, তবে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। মাথা ঠিক তো সব ঠিক, তাই আমরা এখন পচা নেতৃত্ব সংস্কার করতে এসেছি।’


এ বিভাগের আরো সংবাদ