শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ২০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে।
বিটিভির কাছে মানুষের প্রত্যাশা অনেক। জনপ্রত্যাশা ও সময়ের চাহিদা অনুযায়ী বিটিভির সকল কর্মসুচির পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। কাজটি আমরা এখনো করতে পারিনি।
আজ ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন। এসময় বিটিভির মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়াসিন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন বিটিভি শুধুমাত্র একটি টিভি চ্যানেল না, এটি অনেক ইতিহাসের সাক্ষী; ঐতিহ্যের ধারক বাহক। বিটিভি আমাদের সম্পদ। এটাকে নতুন করে গড়ে তুলতে হবে।
উপদেষ্টা বিটিভিকে আরও জনবান্ধব ও সময়োপযোগী করার লক্ষ্যে বেশ কিছু অনুশাসনের উল্লেখ করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিকে সকল রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। কোন ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। তিনি আরো বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য এর আধুনিকায়ন দরকার। মানুষের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে অনুষ্ঠান ও সংবাদ পরিবশনায় আরো সৃজনশীল হতে হবে।
চ্যানেলের গতিশীলতা বাড়াতে চাহিদার প্রেক্ষিতে শূন্য পদগুলো পূরণের কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাজেটের সর্বোত্তম ব্যবহার করতে হবে ও বার্ষিক ক্রয় পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। তিনি বিটিভির সকল স্তরের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বিটিভি কর্তৃপক্ষকে পরবর্তী সরকারের বাস্তবায়নের জন্য একটি স্মার্ট চার্টার অব ডিমান্ড তৈরি করে রাখার পরামর্ম দেন।
মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম বলেন, সময়ের চাহিদা অনুযায়ী বিটিভির একটি সোশ্যাল মিডিয়া উইং খোলা প্রয়োজন। এই উইং-এ সময়োপযোগী কনটেন্ট নির্মাণের জন্য নিয়মিত জনবলের সাথে চুক্তিভিত্তিতে তরুণদের যুক্ত করার সুযোগ রাখা প্রয়োজন বলে তিনি জানান।
এসময়, বিটিভি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা বিটিভির নিউজরুম, স্টুডিও, কন্ট্রোল প্যানেল, লাইব্রেরি ইত্যাদি ঘুরে দেখেন।


এ বিভাগের আরো সংবাদ