শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনের আগে যারা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখামাত্রই ‘গুপ্ত’ বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন “গুপ্ত” তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটিই নাম “গুপ্ত”। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখিনি। তারা মিশে ছিল ৫ তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে, তলে তলে।’
শনিবার বিকালে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক জনসভার প্রধান অতিথি তারেক রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কাজেই সেই স্বাধীনতা সময় থেকে….৮৬ সাল থেকে, ৯৬ সাল থেকে এরা সব সময় দেখবেন একইসঙ্গে ছিল। এপিঠ আর ওপিঠ। এই যে লাখ লাখ মানুষ একত্রিত হয়েছেন, আমি চাইলে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। আপনারাও হয়তো হাত তালি দিতেন। কিন্তু এতে জনগণের কোনো লাভ হতো? হতো না।
তিনি উল্লেখ করেন, বিএনপি একমাত্র দল, যারা দেশকে সামনের দিকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। এমন অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো দল নেই।

তারেক রহমান বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে- যাতে কেউ ষড়যন্ত্র করে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, আবার যেন কেউ ষড়যন্ত্র করে স্তব্ধ করে দিতে না পারে। (এই অধিকার) ছিনিয়ে যেতে না পারে।

 


এ বিভাগের আরো সংবাদ