শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই শহিদদের প্রত্যাশা পুরণে ধানের শীষে ভোট দিন- সালাহউদ্দিন আহমদ

মোহাম্মদ তৌহিদুল ইসলাম ,পেকুয়া, কক্সবাজার। / ৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ আজ ৬ষ্ট দিনের মতো তার নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগ শুরু করেছেন। তিনি মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে কৈয়ারবিল ইউনিয়নের আবাল বৃদ্ধ বনিতা তাকে এক নজর দেখার জন্য রাস্তায় চলে আসেন৷ তার আগমণে চারিদিকে মিছিলে মিছিলে যেন উৎসবের আমেজ। অনেকে ফুলের মালা, ফুলের পাপড়ি কেউ আবার দু’হাত নেড়ে সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানাচ্ছেন৷ সালাহউদ্দিন আহমদও সাধারণ ভোটারদের সাথে কথা বলছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং ধানের শীষে ভোট চাইছেন।
খিলছাদক স্টেশনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পুরণে ধানের শীষে ভোট দিন।
স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এই পথসভায় সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে, দেশের মানুষ দেশের শক্তিকে পাবে কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করেই। আসুন সবাই মিলে সারাদেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। তিনি বলেন, আমরা বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমান করবে যেটা ছিলো শহিদদের প্রত্যাশা এবং এদেশের মানুষের জন আকাঙ্ক্ষা।
এসময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


এ বিভাগের আরো সংবাদ