শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার- সালাহউদ্দিন আহমদ

মোহাম্মদ তৌহিদুল ইসলাম ,পেকুয়া, কক্সবাজার। / ১০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার- সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। যতবার বিএনপি ক্ষমতায় গিয়েছে ততোবার সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।

তিনি আজ মঙ্গলবার বিকেলে চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখন এদেশের বাক ব্যক্তির স্বাধীনতা ছিলোনা, এদেশের মানুষ শান্তিতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
আপনারা এখন সেই অধিকার ফেরত পেয়েছেন। এখন আমরা সবাই রাজা এই দেশেরই রাজত্বে। জনগনেরই দেশের মালিক এবং এইদেশের মালিকানা ফেরত পেতে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিন।

তিনি আরো বলেন, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও এদেশের জনগণ একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত। এবারের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াকে। এই নির্বাচন হলো একটা পরীক্ষা স্বাধীনভাবে মুক্ত পরিবেশে এবার আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন পছন্দের প্রার্থীকে। পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের স্বাদ ভোগ করবেন। সেজন্য এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীতে মানুষ ভোটের মাধ্যমে যে সংসদ করবে সেই সংসদে এবার সবচেয়ে বেশি আইন প্রণয়ন হবে এবং সবচেয়ে বেশি সংবিধানের সংশোধন হবে দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য গণতন্ত্র সুসংহত ও দেশের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য।

তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির নেতাকর্মীরা নিশ্চিত করবে যেন আমাদের সনাতন ভাইবোনেরা নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে এবং স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি বলেন এটা শুধু ভোটের দিনের জন্য নয় আজীবনের জন্য বিএনপি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে।

এসময় কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামাদলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়াতে উলামায়ে ইসলামের জেলা আহবায়ক মাওলানা শামসুদ্দিন আলতাফ, সদস্য সচিব মৌলানা মুফতী আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ছাইফুল ইসলাম ছাবুসহ আরো অনেকে বক্তব্য রাখেন।


এ বিভাগের আরো সংবাদ