শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

স্বাধীনতার সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত: সালাহউদ্দিন আহমদ

মোহাম্মদ তৌহিদুল ইসলাম ,পেকুয়া, কক্সবাজার। / ৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

দেশের পতাকা, স্বাধীনতার সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত। তাই জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিকেলে কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, বিএনপির নীতি আদর্শ পরিকল্পনা আছে। অন্যদের তা নেই নেই। যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতির বাস্তবায়ন করে বিএনপি। এসময়, নিজ সংসদীয় আসনের জনসাধারণের প্রতি নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি এই নেতা বলেন, ক্ষমতায় গেলে শহিদেরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন তেমন একটি সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

এসময় খুটাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ আলমের সভাপতিত্বে এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এম এ মনজুর, অধ্যাপক আবু তাহের চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার কামালসহ আরো অনেকে বক্তব্য রাখেন।


এ বিভাগের আরো সংবাদ