বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে মেঘনা আলম লিখেছেন, “মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলছি নতুনদের জায়গা ছেড়ে দিন, বিশ্রাম নিন। নাসিরুদ্দিন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলছি, আরও শেখো!”স্ট্যাটাসের শেষে তিনি উল্লেখ করেছেন, “ঢাকা-৮-এ সময় এখন মেঘনা আলমের।”এর আগে, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মেঘনা আলম দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। একইসঙ্গে দল থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি