বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিশু শিল্পী আবরার এশাল প্রথমবার বড় পর্দায়

বাংলা স্ক্রিন বিনোদন ডেস্ক / ৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজের প্রতিভায় এগিয়ে যাচ্ছে শিশু শিল্পী,আবরার এশাল এইবার ঈদুল আযহার প্রথমবারের মতন সাইফ চন্দন পরিচালিত ” মালিক” সিনেমায় চিত্রনায়ক আরেফিন শুভর ছোটবেলার চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আবরার এশাল। তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে, দারুন একটা অভিজ্ঞতা আমার খুব ভালো লাগছে প্রথমবারের মতন শুভ আঙ্কেলের ছোটবেলার চরিত্রে কাজ করতে পেরে, অনেক কষ্ট করেছি শুটিং এর সময়। আমার আম্মু, আব্বু আমাকে সব সময় উৎসাহ দেয়।। আমারও স্বপ্ন ছিল সিনেমায় কাজ করার।কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী আঙ্কেলকে অনেক ধন্যবাদ তিনি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য।সিনেমাটিতে আরফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর ও মনিরা মিঠুর মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন আবরার এশাল।

ছোট পর্দা থেকে বড় পর্দা, নাটক থেকে বিজ্ঞাপন—সবখানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আলোচনায় উঠে এসেছেন শিশু শিল্পী আবরার এশাল। অল্প বয়সেই দেশের স্বনামধন্য নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করে দর্শকদের নজর কাড়ছেন তিনি।

সম্প্রতি বিভিন্ন নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও টিভিসিতে ব্যস্ত সময় পার করছেন এশাল। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ঈদের জনপ্রিয় ধারাবাহিক ‘ছোট কাকু’ সিরিজের ‘কঙ্গো থেকে বঙ্গ’। ফরিদুর রেজা সাগরের মূল গল্পে নির্মিত এ ধারাবাহিকের ক্রিয়েটিভ কনসালটেন্ট ছিলেন আফজাল হোসেন এবং পরিচালনা করেছেন অনিমেষ আইচ।
এছাড়াও আলী জুলফিকার জাহেদি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্ত ছায়া’তে অভিনয় করে প্রশংসা পেয়েছেন এশাল। নাটকের জগতেও রয়েছে তার শক্ত অবস্থান। মোহন আহমেদ পরিচালিত ‘তুমি দূরত্ব চেওনা’, ‘পরানের পাখি’ ও ‘যত্নে থেকো’, ইমরাউল রাফাত পরিচালিত ‘সুপ্তাদের বাড়ি’, ‘চুড়ি’ ও ‘কথা দিলাম’, তাইফুর জাহান আশিক পরিচালিত ‘মাঝি’, আতিক সজল পরিচালিত ‘ডা. আপদ’ এবং জুবায়ের ইবনে পরিচালিত ‘গ্যাংস্টার’ নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি।
শুধু নাটক বা চলচ্চিত্রেই নয়, বিজ্ঞাপনচিত্রেও সমান জনপ্রিয় আবরার এশাল। ইউনাইটেড গ্রুপ, ক্রাউন প্লাজা, সেন্টার পয়েন্ট শপিং কমপ্লেক্স, ইস্টার্ন প্লাজা, রূপায়ণ লেক ক্যাসেল এবং বাংলালিংকের ‘মাই বিএল’সহ অসংখ্য টিভিসি ও ওভিসিতে কাজ করেছেন এই শিশু শিল্পী।

অভিনয়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে এজেএফবি স্টার অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন আবরার
এশাল। অল্প বয়সেই তার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ বিভাগের আরো সংবাদ