বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ঈদে মালিক এবং পিনিক সিনেমা নিয়ে জাহিদ চৌধুরী

বাংলা স্ক্রিন বিনোদন ডেস্ক / ৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

ঈদের আনন্দ দ্বিগুণ করতে বড় পর্দায় ঝড় তুলতে আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমামালিক”  টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, ঈদে ঢালিউড বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে,সপরিবারে সবাইকে নিয়ে আনন্দ উল্লাস করার মতো একটি চলচ্চিত্র হচ্ছে মালিক,।ঈদের দুই দিন আগেও সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগছেন প্রযোজকেরা। কারণ, দেশে হলের সংখ্যা কমে যাওয়ায় পর্যাপ্ত হল পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। মুক্তির দৌড়ে ১০টি সিনেমা থাকলেও এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে পাঁচটি সিনেমা। এগুলো হলো রকস্টার, রইদ, বনলতা সেন, মালিক ও মাসুদ রানা। বাকি সিনেমাগুলোর নির্মাতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন হল পাওয়ার জন্য। আলোচনা চালিয়ে যাচ্ছেন সিনেপ্লেক্স ও সিঙ্গেলস্ক্রিন হলমালিকদের সঙ্গে।

সিনেমা দুটি নিয়ে কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী  বলেন, এই ঈদে আমার দুইটা সিনেমা মুক্তি পাচ্ছে একটি সাইফ চন্দন পরিচালিত ” মালিক” এবং জুয়েল জাহিদ পরিচালিত ” পিনিক “। এই দুইটির মধ্যে মালিক প্রচারণায় একটু এগিয়ে থাকলেও আমার কাছে আমার সিনেমা গুলো আমার সন্তানের মতন। কোনোটি ই খারাপ বলতে পারব না, দর্শকদের অনুরোধ থাকবে আপনারা আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে অবশ্যই সপরিবারে সিনেমা দেখবেন আপনাদের মতামত ভালোবাসা আমাদের আগামী দিনের সাহস যোগায়। আমরা অনেক কষ্ট করে দিনরাত এক করে কাজগুলো করি দর্শকরা একমাত্র আমাদের শক্তি, আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো কাজ উপহার দিতে পারব আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য ঈদের পর কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী কলকাতার ভারতীয়  ‘দ্য ক্লাউডস ওয়েক নো ক্লকস’ নামের  সিনেমায় কাজ করতে যাবেন


এ বিভাগের আরো সংবাদ