শিশু শিল্পী তাকবির চৌধুরী এইবার ঈদুল আযহার প্রথমবারের মতন সাইফ চন্দন পরিচালিত ” মালিক” সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে, দারুন একটা অভিজ্ঞতা আমার খুব ভালো লাগছে আমারও স্বপ্ন ছিল সিনেমায় কাজ করার।কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী আঙ্কেলকে অনেক ধন্যবাদ তিনি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য,আমি অভিনয় করতে অনেক ভালবাসি ।আমি দুরন্ত টিভি তে দাদুর জাদু,রাধি বাড়ি খাই দাই সিরিয়াল করেছি ।এ ছড়া অনেক চ্যানেল এ নাটক করেছি ।তাছাড়া রিভ,টুয়েলভ,আড়ং,সেইলর,ক্লাবহাউস,শৈশব,অঞ্জনস আর ও অনেক ব্র্যান্ড এর কাজ করেছি ।আমি প্রায় ৫০ টির বেশি টিভিসি ওভিসি করেছি ।আমি আর্ট আর ডান্স করতে ভালোবাসি ।আমার নায়ক সালমান শাহ কে অনেক ভালো লাগতো ।মনে মনে চিন্তা করতাম জে উনার মতো একজন বড় মাপের শিল্পী হব ।মালিক মুভি দিয়ে আমার প্রথম সিনেমা জগতে পা রাখা ।সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মানুষ আর ভালো অভিনেতা হতে পারি । বড় হয়ে মানুষের পাশে দাঁড়াতে যেন পারি ।। সিনেমাটিতে আরফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর ও মনিরা মিঠু,ছোট পর্দা থেকে বড় পর্দা, নাটক থেকে বিজ্ঞাপন—সবখানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আলোচনায় উঠে এসেছেন শিশু শিল্পী তাকবির চৌধুরী। অল্প বয়সেই দেশের স্বনামধন্য নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করে দর্শকদের নজর কাড়ছেন তিনি।
অল্প বয়সেই তার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।