বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

অভিনয়শিল্পী ফারুক চট্টগ্রামে দুর্ঘটনায় আহত

বাংলা স্ক্রিন বিনোদন ডেস্ক / ১২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

ফ্র্যাঙ্কিং খ্যাত অভিনয়শিল্পী ফারুক আল ফারাবি সহ আরো বেশ কয়েকজন অভিনয়শিল্পী শুটিং এর উদ্দেশ্যে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গতকাল রওনা দিয়েছিলেন, কিন্তু ভোর বেলায় তারা চট্টগ্রামের দোহাজারী নামক স্থানে মারাত্মকভাবে তাদের শুটিং ইউনিটের গাড়ি দুর্ঘটনায় তাদের গাড়ি ভেঙে যায় এবং তারা মারাত্মকভাবে আহত হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন, অভিনয়শিল্পী জাহিদ চৌধুরী জানিয়েছেন তাদের চিকিৎসা চলছে, আমাদের চট্টগ্রামের মানবিক ফেরিওয়ালা ও অভিনয়শিল্পী জাহিদ তানসির ভাই তাদের সাথে আছেন চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। দ্রুতই তার রক্তের দরকার এবি পজেটিভ। তার সাথে যোগাযোগের নাম্বার দেওয়া হল মানবিক আবেদন.. 🙏
সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত চট্টগ্রামের মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছোট ভাই অভিনেতা ফারুক আল ফারাবি এর জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ বি পজেটিভ।
দ্রুত সাহায্য করুন… জাহিদ তানসির ভাই পাশেই আছেন তার ফোন নাম্বার দেওয়া হল।
01912-496743  সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেয়.


এ বিভাগের আরো সংবাদ