বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

হাজীগঞ্জ ছাত্রদলের আগামী নেতৃত্বে আলোচনার কেন্দ্রে শামসুদ্দিন খাঁন নুর

রিপোটারের নাম : / ৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের রাজনীতিতে নতুন নেতৃত্ব নিয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আসন্ন উপজেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ ছাত্রনেতা শামসুদ্দিন খাঁন নুর। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় রাজনীতি, আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে নেতাকর্মীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তিনি।

তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সবসময় সামনের সারিতে ছিলেন শামসুদ্দিন খাঁন নুর। ছাত্র অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কর্মসূচি বাস্তবায়নে তার সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। বিশেষ করে কঠিন সময়গুলোতে দলের নেতাকর্মীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিষয়টি তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

নেতাকর্মীরা জানান, আন্দোলন-সংগ্রামের সময় যখন অনেক ছাত্রনেতা কারাবন্দি ছিলেন, তখন তাদের পরিবারের খোঁজখবর নেওয়া, আর্থিক ও মানসিক সহায়তা প্রদান এবং পাশে দাঁড়ানোর মতো মানবিক কাজ করেছেন শামসুদ্দিন খাঁন নুর। এছাড়া করোনা মহামারির সময়ও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করেছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।

জুলাই-আগস্টের আন্দোলনেও রাজপথে সক্রিয় ছিলেন তিনি। দলীয় নেতাকর্মীদের দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতার সঙ্গে রাজপথে থেকে সংগঠনের পক্ষে কাজ করেছেন শামসুদ্দিন খাঁন নুর। তার এই ত্যাগ, সাহস ও কর্মীবান্ধব আচরণের কারণে তৃণমূলের অনেক নেতাকর্মী তাকে সভাপতি পদে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।

তৃণমূলের নেতাকর্মীদের মতে, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে পরিচ্ছন্ন, ত্যাগী এবং কর্মীবান্ধব নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় শামসুদ্দিন খাঁন নুরের নেতৃত্বে সংগঠন নতুন গতি পাবে বলেও মনে করছেন অনেকে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। বিভিন্ন পোস্ট, মন্তব্য ও শুভকামনায় উঠে আসছে তার সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও দীর্ঘদিনের ত্যাগের কথা। অনেকে মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

তবে এ বিষয়ে এখনো কেন্দ্রীয় বা জেলা ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, মাঠপর্যায়ের মতামত ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়েই আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করা হবে।

 


এ বিভাগের আরো সংবাদ