রামপুরার কৃতি সন্তান সাকিব আনোয়ার মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক
রাজধানীর রামপুরা উলন এলাকার কৃতি সন্তান মো. সাকিব আনোয়ার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সাকিব আনোয়ার একজন শিক্ষার্থী এবং ছাত্রজীবনের শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে তিনি তৃণমূল থেকে উঠে আসা এক পরিশ্রমী ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন। তার নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার কারণে সহকর্মীদের আস্থা অর্জন করেছেন তিনি।
বিশেষ করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। ২০২৪ সালের আন্দোলনের সময় রাজধানীর মহাখালী ও রামপুরা এলাকায় সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক হিসেবে প্রতিক্রিয়ায় সাকিব আনোয়ার বলেন, দীর্ঘদিন পর ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটি ঘোষণায় তিনি কৃতজ্ঞ। পাশাপাশি তিনি তার রাজনৈতিক অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, “সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমি জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই। আজকের এই অর্জন আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছে।”
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, রামপুরা উলন এলাকার গর্ব সাকিব আনোয়ারের এই অর্জন তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল শিক্ষা, গণতন্ত্র ও অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
