বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

কিছুদিন আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। প্রথমে বাংলাদেশে অস্ত্রোপচার হয় এবং অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতে তার অস্ত্রোপচার হয়। বর্তমানে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের অধীনে তার চিকিৎসা চলছে।

তানিয়া বৃষ্টি এখনো পুরোপুরি সুস্থ নন। শনিবার এ অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুকে তার অ্যাডমিনের পক্ষ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে জানানো হয়, তানিয়া বৃষ্টি কিছুটা অসুস্থ, সকলের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

লেখার শুরুতে বলা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু শারীরিকভাবে কিছুটা অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।’


এ বিভাগের আরো সংবাদ