ছবি: সংগৃহীত

নৌবাহিনী সদর দপ্তরে জুমার নামাজ শেষে শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই তথ্য নিশ্চিত করেছেন। নামাজ শেষে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবাই ঠিকমতো খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

শিশুদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তাদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপন, তাদের খোঁজ নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন প্রজন্মকে একসঙ্গে মিলেমিশে চলার বার্তা দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

Comments are closed.

     More News Of This Category