পেকুয়ায় আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: গোলের পাল্টাপাল্টি লড়াই শেষে ট্রাইবেকারের নাটকীয়তায় জয় পেয়েছে লোহাগড়া এফসি ফুটবল একাডেমি। চকরিয়ার এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে দলটি।

পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে দ্বিতীয়বারের মতো পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আসহাব উদ্দিন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার,পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধের ২৫ মিনিটে জাহেদের গোলে এগিয়ে যায় এম নাহিয়ান স্পোর্টিং ক্লাব। পরে বেঞ্জামিনের গোলে ব্যবধান ২-০ করে দলটি। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে লোহাগড়ার বিদেশি খেলোয়াড় পগবা গোল করে ব্যবধান কমান।
নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। প্রথম পাঁচ শটেও সমতা থাকায় অতিরিক্ত তিন শটে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লোহাগড়া এফসি। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক সালাহউদ্দিন সালু।
অসাধারণ পারফরম্যান্সে ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ৫৪টি দল আবেদন করে। পরে লটারির মাধ্যমে ১৬টি দল মূল পর্বে খেলার সুযোগ পায়।

Comments are closed.

     More News Of This Category