ছবি: সংগৃহীত

রাজনৈতিক কারণে হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আশঙ্কা ওজোপাডিকোর

রাজনৈতিক সহিংসতা ও কর্মসূচির জেরে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জ জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, রাজনৈতিক বিভিন্ন কারণে যেন কোনোভাবেই জরুরি রক্ষণাবেক্ষণ কাজের গাড়ি, কর্মী, উপকেন্দ্র বা বিদ্যুৎ অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু বানানো না হয়। এই ধরনের অবকাঠামো বা কার্যক্রমে কোনো ধরনের ক্ষতি সাধিত হলে পুরো জেলার বিদ্যুৎ সেবা বিঘ্নিত বা পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রাখতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর পাশাপাশি কর্মী ও যানবাহনের পূর্ণ নিরাপত্তা রক্ষায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

Comments are closed.

     More News Of This Category