ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা

সাম্প্রতিক নাশকতার ঘটনার তদন্ত ও সন্দেহজনক লেনদেনের কারণে গোপালগঞ্জে বিকাশ, রকেট, নগদ ও উপায়ের মতো মোবাইল ব্যাংকিং সেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরকারের নির্দেশনা পাওয়ার পর গত বুধবার রাত থেকে এই জেলায় আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর লেনদেন বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর ফলে স্থানীয় গ্রাহক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক আর্থিক লেনদেন হয়েছে এবং গ্রেপ্তার এড়াতে অনেকে সেখানে আশ্রয় নিয়ে মোবাইল অ্যাকাউন্টে অর্থ নিচ্ছেন। এই পরিস্থিতিতে ভবিষ্যতে নাশকতার আশঙ্কা এড়াতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেবাগুলো পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় দৈনন্দিন কেনাকাটা, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফি পরিশোধ এবং ব্যবসায়িক লেনদেন ব্যাহত হচ্ছে। অনেক গ্রাহক টাকা তুলতে না পেরে এজেন্ট দোকান থেকে ফিরে যাচ্ছেন। তবে সেবা বন্ধ থাকার এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায় তা অবিলম্বে চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এছাড়া টুঙ্গিপাড়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

Comments are closed.

     More News Of This Category