বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ফলাফল শিটে আগাম স্বাক্ষর, অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীর

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচন

আবিদুর রহমান সোহেল দাবি করেন, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগাম ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। তার ভাষ্য, সরকারি কর্মকর্তা যদি জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তার ফল কী হয়, সেটাই মানুষ দেখছে।

তিনি আরও অভিযোগ করেন, নামুজা এলাকায় তার এক কর্মীকে মারধর করা হয়েছে এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। কয়েকটি কেন্দ্রে তার সমর্থকদের তাড়িয়ে দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

নারী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে এই প্রার্থী বলেন, নির্দিষ্ট কিছু কেন্দ্রে ‘ইঞ্জিনিয়ারিং’ করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে।

প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের কিছু অংশ দায়িত্বশীল আচরণ করলেও রিটার্নিং কর্মকর্তা ‘ম্যানেজড’ হয়েছেন বলে তার অভিযোগ। তবে এসব পরিস্থিতির মধ্যেও তিনি ভোট বর্জন করবেন না বলে জানান।

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, জামায়াত প্রার্থীর কোনও অভিযোগ এখনও পাইনি। তার সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে আমাদের জানালে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এ বিভাগের আরো সংবাদ