শিরোনাম :
ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর প্রথম চলচ্চিত্র ‘খেয়া’: স্বপ্ন এখন রুপালি পর্দায় বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের সুনির্দিষ্ট বেতন কাঠামোর আনার পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানে হামলা: স্টারমারকে নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী রাশিয়ার ওপর ইরানের পক্ষ নিয়ে এবার চীনের প্রতিক্রিয়া সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন: অভিনেতা জাহের আলভী অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম

বাংলা স্ক্রিন ক্রীড়া ডেস্ক / ৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

আগামী ১১ জুন থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপেও দেখা যেতে পারে এগুলো।
থ্রো-ইন কিংবা গোল কিকের ক্ষেত্রে, রেফারি যদি মনে করেন ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে, তাহলে বাঁশি বাজিয়ে হাতের ইশারায় পাঁচ সেকেন্ড কাউন্টডাউন শুরু করবেন।

খেলায় সময়ক্ষেপণ কমাতে এবং গতি বাড়াতে নতুন কিছু নিয়ম চালু করতে যাচ্ছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা-আইএফএবি। যার মধ্যে উল্লেখযোগ্য থ্রো-ইন ও গোল কিকের জন্য পাঁচ সেকেন্ড কাউন্টডাউন আসন্ন বিশ্বকাপে দেখা যেতে পারে।
আগামী শনিবার ওয়েলসে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সভায় নতুন নিয়মগুলো অনুমোদন পাবে বলে খবর। সেটা হলে, আনুষ্ঠানিকভাবে আগামী ১ জুলাই থেকে নিয়মগুলো কার্যকর হবে। তবে
আর ওই পাঁচ সেকেন্ডের বেশি সময় নিলে অন্য দলকে থ্রো-ইন দেওয়া হবে। আর যে দল গোল কিক নিতে দেরি করবে তাদের প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়ার হবে। গোলকিপারকে দ্রুত বল ছাড়তে বাধ্য করার জন্য চলতি মৌসুমে আট সেকেন্ডের নিয়ম চালু করা হয়। এই নিয়ম সফল হওয়ায় খেলার গতি বাড়ানোর জন্য নতুন সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছে আইএফএবি।
খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রেও সময় বেঁধে দেওয়ার নিয়ম চালু করতে যাচ্ছে আইএফএবি। বদলি খেলোয়াড় নামানোর জন্য ১০ সেকেন্ড দেওয়া হবে। কোনো দল যদি এই সময়সীমা অতিক্রম করে, তাহলে সেই নির্দিষ্ট খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে না এবং অন্তত এক মিনিটের জন্য একজন খেলোয়াড় কম নিয়ে তাদের খেলতে হবে।


এ বিভাগের আরো সংবাদ