শিরোনাম :
ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর প্রথম চলচ্চিত্র ‘খেয়া’: স্বপ্ন এখন রুপালি পর্দায় বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের সুনির্দিষ্ট বেতন কাঠামোর আনার পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানে হামলা: স্টারমারকে নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী রাশিয়ার ওপর ইরানের পক্ষ নিয়ে এবার চীনের প্রতিক্রিয়া সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন: অভিনেতা জাহের আলভী অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

বগুড়া ও শেরপুরের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল

রিপোটারের নাম : / ২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে আজই তফসিল ঘোষণা করবে সাংবিধানিক সংস্থাটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদীুঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।


এ বিভাগের আরো সংবাদ