সিফাত জানান, ২০২৫ সাল থেকে সিরিজটির কাজ শুরু হয়ে এখন পর্যন্ত প্রায় আট মাস ধরে চলছে। প্রথম সিজনের ১০টি পর্বের মধ্যে ৭টির কাজ শেষ হয়েছে, বাকি তিনটির কাজও দ্রুত শেষ হবে। ডাবিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।
বাংলাদেশে প্রথমবারের মতো ভ্যাম্পায়ার ও ওয়্যারউলফ কেন্দ্রিক একটি সুপারন্যাচারাল সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা সিফাত নুসরাত। নতুন এই প্রজেক্টের মাধ্যমে ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
সিরিজটির পাণ্ডুলিপি বই আকারে প্রকাশের আগেই রেড প্রোডাকশনস কিনে নিয়ে ১০ পর্বের একটি সিজন নির্মাণ করছে। এতে প্রধান ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয় করছেন সিফাত নুসরাত এবং তার বিপরীতে ওয়্যারউলফ চরিত্রে থাকছেন অভিনেতা শ্যামল মাওলা। গুরুত্বপূর্ণ মানব চরিত্রে দেখা যাবে সামিরা খান মাহিকে।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সুপারন্যাচারাল গল্প নিয়ে কাজ করতে পারা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। আমার লেখা পাণ্ডুলিপি বই প্রকাশের আগেই সিরিজে রূপ নেওয়াটা সত্যিই সম্মানের।”
সিফাত আরও জানান, তার লেখা উপন্যাস ‘দ্য রেড মুন’ এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। কাজের স্বার্থে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ রাখার জন্য তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং সবার দোয়া কামনা করেন।
প্রিমিয়ার শোর মাধ্যমে সিরিজটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।