বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না :-স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবার জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির চলবে না। বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আইনানুগ সব ধরনের গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ, কিংবা মব কালচার—এগুলো সহ্য করা হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন থেকে ‘মব কালচার’ শেষ। জনগণের বন্ধু হতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। যে ভাবমূর্তিটা আগে বিনষ্ট হয়েছে, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। আর পুরোপুরি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়তে চাই।


এ বিভাগের আরো সংবাদ