জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী। এবার শুরু করলেন জীবনের নতুন এক অধ্যায়। গত শনিবার রাতে সামাজিক মাধ্যমে বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্মিতা চৌধুরী ও তার জীবনসঙ্গী সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন। লাল বেনারসি, জমকালো গয়না আর চন্দনের ফোঁটায় স্মিতাকে ভিন্ন রূপে দেখা যায়। ভক্ত ও নেটিজেনরা তার এই বিয়ের খবরে বেশ চমকে গেছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা তাকে শুভকামনা ও ভালোবাসায় ভাসাচ্ছেন।