বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধেই ৮ দিন ছুটি পাচ্ছেন

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি সরকারি চাকরিজীবীদের জন্য যেন এক পশলা স্বস্তির বার্তা নিয়ে আসছে। ক্যালেন্ডারের হিসাব আর সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহেই মিলছে একাধিক লম্বা ছুটির সুযোগ। বিশেষ করে যারা একটু কৌশলী, তারা মাত্র একদিনের ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে মাসের শুরুতেই ভোগ করতে পারবেন টানা চার দিনের অবকাশ।

বে বরাতের প্রথম সুযোগ
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সেই সুবাদে সরকারি ছুটির তালিকা অনুযায়ী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

এখন মজার বিষয় হলো, এর ঠিক একদিন পর অর্থাৎ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার— যা নিয়মিত সাপ্তাহিক ছুটি। মাঝখানে শুধু ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অফিস খোলা। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি ওই একদিন ছুটি নিতে পারেন, তবে ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

সংসদ নির্বাচনে বড় ছুটি
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রয়েছে আরও বড় খবর। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটারদের যাতায়াত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এর ফলে যারা সাধারণ চাকরিজীবী, তারা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি (বুধ-শনিবার) পর্যন্ত টানা চার দিনের ছুটি পাচ্ছেন। তবে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য রয়েছে আরও বাড়তি পাওনা। তাদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকেই বিশেষ ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ শিল্প শ্রমিকরা ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন।


এ বিভাগের আরো সংবাদ