বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

জরিপ: বিএনপিকে ভোট দিতে আগ্রহী প্রায় ৫৩ শতাংশ ভোটার

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এ জরিপ প্রতিবেদন উপস্থাপন করে।
জরিপে দেখা যায়, প্রস্তাবিত গণভোটে অংশ নিতে হলে ৬০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে। তবে এ বিষয়ে ২২ শতাংশ মানুষ কিছুই জানেন না।
জরিপের তথ্য অনুযায়ী, ইসলামি আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে ১ শতাংশ মানুষের। ভোট নিয়ে কোনো ধরনের ভাবনা নেই ১৩ দশমিক ২০ শতাংশ মানুষের।
এছাড়া জরিপে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কোন দল সরকার গঠন করতে পারে—সে সম্পর্কেও সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়।
তথ্য অনুযায়ী, ৫ হাজার ১৪৭ জন উত্তরদাতার মধ্যে ৪৭ দশমিক ৬ শতাংশ আগামী সরকারপ্রধান হিসেবে তারেক রহমানকে এগিয়ে রেখেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন ২২ দশমিক ৫ শতাংশ এবং ২ দশমিক ৭ শতাংশ নাহিদ ইসলামকে সমর্থন জানিয়েছেন।
জরিপে ২২ দশমিক ২ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কোনো মত দেননি। তবে জরিপে অংশগ্রহণকারী নারীদের মতামত প্রদানের হার তুলনামূলক কম ছিল। জরিপে অংশ নেওয়া ৬৯ দশমিক ৭ শতাংশ নারী কোনো মতামত জানাননি।


এ বিভাগের আরো সংবাদ