বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

রাজধানীর বাড্ডায় দুই বাসের চাপায় আবুল কাশেম আজাদ (৩৪) নামে ইউসিবি ব্যাংকের কর্মচারী মারা গেছেন। তিনি ব্যাংকের সাপোর্টিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাড্ডা লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভগে নিয়ে আসলে চিকিৎসক ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ব্যাংকের জুনিয়র অফিসার মো. ইখতেয়ার হোসেন জানান, বিকেলে মুঠোফোনে তাদের কাছে খবর আসে, বাড্ডা লিংক রোডে দুই বাসের মাঝে চাপা পড়েছেন কাশেম। তাকে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেছেন। পরে সেখানে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পথচারীরা জানান, রাস্তা পারাপারের সময় রাইদা ও ভিক্টর বাসের মাঝে চাপা পরে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খিলক্ষেত ব্রাঞ্চ অফিসে সাপোর্টিং স্টাফ হিসেবে চাকরি করতেন কাশেম। অফিসের ফাইল নিয়েই গুলশান হেড অফিসে যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনার শিকার হন।

আবুল কাশেমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামে। বাবার নাম আবুল কালাম আজাদ। বর্তমানে খিলক্ষেত এলাকায় থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


এ বিভাগের আরো সংবাদ