নির্বাচনী প্রচারণায় ব্যস্থ সময় পার করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি আজ বুধবার ( ২৮ জানুয়ারী) চকরিয়া উপজেলার দুটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাহারবিল ও বড় ভেওলা ইউনিয়নের কাসেম আলী সিকদার পাড়া, উত্তর ভেওলা, সামশু মিয়া বাজার, বুড়ির পাড়া, নয়া বাজার, চৌয়ারফাড়ি বাজার, শাহারবিল বাজার, রামপুর, নাপিত পাড়া, মাইজঘোনাসহ বিভিন্ন পাড়ায় গণসংযোগ করেন এবং বেশ কয়েকটি পথসভায় বক্তব্য দেন। সালাহউদ্দিন আহমদের গণসংযোগে নানান শ্রেণী পেশার নারী পুরুষ তাকে দেখতে রাস্তায় নেমে আসেন এবং শুভেচ্ছা জানান। এসময় সালাহউদ্দিন আহমদও সবাইকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট চান।
পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণের প্রত্যাশা পুরণে একমাত্র দেশের রাজনৈতিক শক্তি বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ দিন।
সট
এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া , সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।