শিরোনাম :
ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর প্রথম চলচ্চিত্র ‘খেয়া’: স্বপ্ন এখন রুপালি পর্দায় বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের সুনির্দিষ্ট বেতন কাঠামোর আনার পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানে হামলা: স্টারমারকে নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী রাশিয়ার ওপর ইরানের পক্ষ নিয়ে এবার চীনের প্রতিক্রিয়া সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন: অভিনেতা জাহের আলভী অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা বৃহস্পতিবার

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

আবারও নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মূল্যস্ফীতি ৭ শতাংশে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতির ধারা বজায় রাখা হবে,

বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাসের আগাম মুদ্রানীতির ভঙ্গি প্রকাশ করে। যেখানে মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে মুদ্রা সরবরাহ কেমন রাখা হবে তার একটি ধারণা দেওয়া হয়। আর মুদ্রা সরবরাহ বাড়ানো-কমানোর অন্যতম টুল হিসেবে ব্যবহৃত হয় নীতি সুদহার। ২০২৪ সালের অক্টোবর থেকে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রয়েছে। দীর্ঘদিন মূল্যস্ফীতি দুই অঙ্কে থাকায় তা নিয়ন্ত্রণের জন্য ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দুই মাসে তিন দফায় ১৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। ওই বছরের নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ ১১ দশমিক ৩৮ শতাংশ। পরের মাস থেকে কমতে কমতে গত অক্টোবরে ৮ দশমিক ১৭ শতাংশে নামে। সেখান থেকে আবার বেড়ে নভেম্বরে ৮ দশমিক ২৯ শতাংশ এবং ডিসেম্বরে আরও বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। এ রকম অবস্থায় আগামী জুন নাগাদ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন ৮ শতাংশে অপরিবর্তিত রাখা হচ্ছে। গত মুদ্রানীতিতে ডিসেম্বর নাগাদ সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন ২০ দশমিক ৪০ শতাংশ এবং আগামী জুন নাগাদ ১৮ দশমিক ১০ শতাংশ ধরা হয়। আর মুদ্রা সরবরাহ গত ডিসেম্বর নাগাদ ৭ দশমিক ৮০ শতাংশ এবং আগামী জুনে ৮ দশমিক ৫০ শতাংশ ধরা হয়।

তবে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে প্রায় ৩৮৮ কোটি ডলার কিনে সাড়ে ৪৭ হাজার কোটি টাকা বাজারে দিয়েছে। যে কারণে মুদ্রা সরবরাহ বাড়তির দিকে রয়েছে। নভেম্বর পর্যন্ত মুদ্রা সরবরাহ দাঁড়িয়েছে ৮ দশমিক ৯২ শতাংশ। বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামানোর লক্ষ্যমাত্রা দিলেও চলতি অর্থবছরের বাজেটে সাড়ে ৭ শতাংশ ধরা হয়েছে। আর জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে সাড়ে ৬ শতাংশ। সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা থাকায় এটি কঠিন হবে না বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

 


এ বিভাগের আরো সংবাদ