বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বিশ্বকাপ প্রশ্নে দ্যোদুল্যমান পাকিস্তান,জরুরি বৈঠকে পিসিবি

বাংলা স্ক্রিন ক্রীড়া ডেস্ক / ৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি প্রতিবাদ জানিয়েছেন। এই আলোচনার মাঝে বিশ্বকাপ বৈকটের পথে ছিল পাকিস্তানও, তবে শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত কী হতে যাচ্ছে এটাই দেখার এখন পালা।
বাংলাদেশকে বাদ দেওয়ার একদিন পরই পাকিস্তানী ক্রিকেটারদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে পিসিবি। রোববার (২৫ জানুয়ারি) জিও নিউজ জানিয়েছে, আজ খেলোয়াড়দের সাথে পিসিবি চেয়ারম্যানের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিশ্বকাপ সম্পর্কিত নানা বিষয়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ক্রিকেটারদের সাথে পরামর্শ করবেন মহসিন নাকভি।
নিয়মিত সূচি অনুযায়ী আজ বিশ্বকাপের দল ঘোষণা করলেও টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবে কিনা, সে বিষয়ে এখনো দ্যোদুল্যমান অবস্থায় আছে পাকিস্তান।

এর আগে, পিসিবি চেয়ারম্যান জানিয়েছিলেন, আইসিসি বাংলাদেশের প্রতি অবিচার করেছে। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কী নেবে না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।


এ বিভাগের আরো সংবাদ