বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

কুতুবদিয়াবাসীর আকাঙ্খা পূরণ হবে- নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

মোহাম্মদ তৌহিদুল ইসলাম পেকুয়া, কক্সবাজার। / ৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

পেকুয়া (মগনামা)-কুতুবদিয়া (বড়ঘোপ) এ উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত আধুনিক “এসটি ভাষা শহীদ জব্বার” নামের অত্যাধুনিক সি-ট্রাক।

রবিবার (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে পেকুয়া–কুতুবদিয়া নৌপথে এ সি-ট্রাক চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম.সাখাওয়াত হোসেন।

নৌ উপদেষ্টা বলেন, পেকুয়া–কুতুবদিয়া ও কক্সবাজার–মহেশখালী নৌপথে আধুনিক সি-ট্রাক চালুর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে সময়, ভোগান্তি কমবে এবং নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, সরকার উপকূলীয় ও দ্বীপাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই সেবা চালুর ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনের পর দুপুর ১টায় সি-ট্রাকটি মগনামা জেটিঘাট থেকে যাত্রা শুরু করে এবং দুপুর দেড়টার দিকে বড়ঘোপ জেটিঘাটে পৌঁছায়। এ সময় নতুন এই নৌযানটি দেখতে জেটিঘাটে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সি-ট্রাকটি পরিচালনা করা হবে। নৌপথে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ বিভাগের আরো সংবাদ