ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। এটি নিয়ে টানা চতুর্থ দফায় মূল্যবান এই ধাতুর দাম কমল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের দরপতন ঘটায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। শনিবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দর কার্যকর করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে বলে জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বিক্রি হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অলংকারের ডিজাইন ভেদে এর সঙ্গে মজুরি যোগ হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট সংযুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না।

Comments are closed.

     More News Of This Category