কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা পরিষেবা নিয়ে বড় ঘোষণা! আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে কলকাতা ও শিলিগুড়িতে DU Digital Global Ltd পরিচালিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম বন্ধ হচ্ছে।
বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা ১৭ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, DU Digital Global Ltd-এর সঙ্গে ভিসা আউটসোর্সিং পরিষেবা সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন করা হবে না। ১ ডিসেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট ঠিকানায় পরিচালিত ওই ভিসা সেন্টারগুলিতে আর আবেদন জমা নেওয়া হবে না। নতুন বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা ও প্রতিষ্ঠানের নাম পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।