পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের চৌদ্দজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদ এই দুটি অফিস আদেশে স্বাক্ষর করেন।
প্রথম আদেশে ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে এসপির ঢাকা ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি, কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি এবং ডিএমপির যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের আরআরএফ কমান্ড্যান্ট, ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং এসপির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে আরপিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়।
দ্বিতীয় আদেশে আরও আটজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি এবং একই দপ্তরের এ. এইচ. এম. শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়া মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, মো. সজীব খানকে এসআরইউর পুলিশ সুপার এবং মো. মিজানুর রহমানকে আরএমপির উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মাকসুদা খাতুনকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার ও মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়। আর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসপির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, জনস্বার্থেই এই নির্দেশ দেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।