ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

ময়মনসিংহ জেলার ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বিজিবি মিডিয়া বিভাগ।

শিল্পাঞ্চল দুটিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

দায়িত্ব পালনের ক্ষেত্রে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category