ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। শনিবার ২১ নভেম্বর সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎ করতে যাওয়া তিন বাহিনী প্রধান হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তাঁরা রাষ্ট্রপতিকে নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানান।

আলোচনাকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা এবং জাতীয় গৌরবের প্রতীক হলো সশস্ত্র বাহিনী। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও গণতন্ত্র সমুন্নত রাখতে তারা গৌরবোজ্জ্বল অবদান রাখছে বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি আরও জানান, জাতির প্রতিটি কঠিন সময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে অবস্থান নিয়েছে। গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা রাষ্ট্রীয় শক্তির ভিত্তি বলে মন্তব্য করে তিনি সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও যুগোপযোগী করে তোলার ওপর জোর দেন। এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     More News Of This Category