রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই সংঘর্ষ চলে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনার সময় জেএসএসের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে লড়াই হয়।
পুলিশ জানিয়েছে, এই গোলাগুলির ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সংঘর্ষের পর ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, বিভিন্ন দাবিতে গণকমিটি কর্তৃক একটি অবরোধ কর্মসূচি চলমান রয়েছে।