ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আদালতের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন ভাবনা শুরু

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন বা জেনোসাইড চালানোর রায় দেওয়ার পর, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত প্রায় ১০ বছর ধরে প্রায় বারো লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে রাখায় এটি বাংলাদেশের জন্য বড় একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া এই ঐতিহাসিক রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই এবং এটি গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলার ওপরও প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক আদালতের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করবে। তার মতে, এই রায়ের ফলে সমস্যাটি এখন কেবল বাংলাদেশ বা রোহিঙ্গাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়ে পরিণত হয়েছে। এই রায় বাস্তবায়নে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে কাজ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে রায়টির বাস্তবায়ন নিয়ে পুরোপুরি আশাবাদী নন অনেক সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তাদের মতে, এই রায় মিয়ানমারের নির্যাতনের বিরুদ্ধে কেবল নৈতিক সমর্থন জোগালেও শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় কোনো প্রভাব ফেলবে না। তবুও স্থবির হয়ে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়া সচল করতে আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন উদ্যোগের কথা ভাবছে সংশ্লিষ্টপক্ষ।

Comments are closed.

     More News Of This Category