ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই দুই নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ প্রদান দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
৯ ফেব্রুয়ারি রাত ৯টায় ভাষণ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে জামায়াত। দলটি বলছে, জামায়াত দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই ধারাবাহিকতায় জামির আমির বক্তৃতা দেবেন।
দলটি আশা করছে, জামায়াত আমিরের ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন প্রদান করবেন।