ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্সে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারল ভারত এ দল

এশিয়া কাপ রাইজিং স্টার্সে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে ৪৮ রানে পরাজিত করেছে পাকিস্তান ‘এ’ দল। ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই-স্কোরিং ম্যাচে শুরুতে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান এবং পরে বল হাতে জয় নিশ্চিত করে।

ম্যাচের শুরুতে টসের সময় একটি নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় অধিনায়ক তিলক ভার্মা কয়েন ফেলার পর পাকিস্তানি অধিনায়ক আবদুল সামাদ ‘হেড’ ডাকেন। প্রথমে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল ভুলবশত ‘টেইল’ বলে ভারতকে জয়ী ঘোষণা করলেও, পাকিস্তানি অধিনায়ক কয়েন পরীক্ষা করে ‘হেড’ পড়ার বিষয়টি দেখান। এরপর ভুল শুধরে রেফারি পাকিস্তানকে টস জয়ী ঘোষণা করেন এবং তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে বড় পুঁজি পায় পাকিস্তান ‘এ’। দলের হয়ে হাসান নওয়াজ ৭৯, মাজ সাদাকাত ৫৯ এবং ফারহান ইউসুফ ৫৬ রান করেন। এছাড়া শামিল হুসাইন ৩৩ ও আবদুল সামাদ ২৮ রান যোগ করলে দলের মোট সংগ্রহ দাঁড়ায় ৩১৩ রান। ভারতের পক্ষে হর্ষিত রানা, প্রিন্স যাদব, সূর্যাংশ শেডগে ও বিপ্রজ নিগম দুটি করে এবং আয়ুষ বাদোনি একটি উইকেট শিকার করেন।

৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত ‘এ’। অভিষেক শর্মা ৭০ রানের ঝড়ো ইনিংস খেললেও দলের রানরেট সচল রাখেন। এরপর অধিনায়ক তিলক ভার্মা এবং শাহবাজ আহমেদ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শাহবাজ ৫৬ রান করেন এবং তিলক ভার্মা ১৪৯ বলে ১০০ রানের অপরাজিত শতরান ইনিংস খেলেন। তবে পাকিস্তানি বোলার আলি রাজার তিন উইকেটের সুবাদে ৪৯.১ ওভারে ২৬৫ রানে গুটিয়ে যায় ভারতীয় দলের ইনিংস।

Comments are closed.

     More News Of This Category