শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে গণপিটুনি

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বগুড়ায় আবদুল আলিম (৪২) নামে মসজিদের এক ইমামের বিরুদ্ধে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বেধড়ক গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মহানগরীর সবুজবাগ এলাকায় ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে। বিকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ইমামকে গণপিটুনি দিলে পুলিশ তাদের হাত থেকে ইমামকে রক্ষা করে থানায় নিয়েছে। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, উত্তেজিত জনতার কাছ থেকে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত আবদুল আলিম বগুড়া মহানগরীরর সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক।

জানা যায়, নির্যাতনের শিকার শিশুটি ওই মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলেও পরিবারের কেউ শিশুটিকে আনতে যাননি। এ সময় মাদ্রাসার শিক্ষক আবদুল আলিম শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান। সেখান থেকে একই এলাকার নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এছাড়া শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। পরে শিশুটি পরিবারের কাছে ফিরে ঘটনা খুলে বললে পুরো এলাকার জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকালে তারা ইমামের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্ত ইমাম আবদুল আলিমকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেন। তখন এলাকার জনতা ইমামকে বেধড়ক মারপিট করে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।


এ বিভাগের আরো সংবাদ