বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

পেকুয়ায় দেশীয় অস্ত্রসহ সৈনিক লীগ নেতা আটক

মোহাম্মদ তৌহিদুল ইসলাম ,পেকুয়া, কক্সবাজার। / ৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র সহ সৈনিক লীগ নেতা সহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

‎বৃহস্পতিবার (২৯জানুয়ারি) ভোর ৬ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র মেটাল ব্যাটন, ৪ টি কিরিচ উদ্ধার করা হয়।

‎আটকৃতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা নাজেম উদ্দিনের পুত্র মোঃ মোকতার ও শাহীন আলম। আটক মোকতার উপজেলা সৈনিক লীগ নেতা।

‎১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনী বিশেষ অভিযানে পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

‎অভিযানের বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, যৌথ বাহিনীর অভিযানে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া থেকে দেশীয় অস্ত্র সহ ২ জনকে আটক করা হয়। আটকৃতদের আদালত প্রেরণ করা হয়েছে।


এ বিভাগের আরো সংবাদ